Print Date & Time : 28 October 2026 Wednesday 10:30 pm

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি পার্লামেন্টে আরব দলগুলো ১৯টি আসন লাভ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে নেতানিয়াহু কিংবা আইজেনকট—কারও পক্ষেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হচ্ছে না এবং সরকার গঠনে এই দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে।

স্বাধীন সাংবাদিক এবং ‘দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি’-র লেখক এন্থনি লোয়েনস্টাইন আল জাজিরাকে জানান, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন কারণ গত বছরগুলোতে তাদের জনপদগুলো ‘সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে’।

তিনি আরও বলেন, ‘আরব সেক্টরে অপরাধের হার আকাশচুম্বী হয়েছে, এবং ইসরায়েলি রাষ্ট্র মূলত সে বিষয়ে প্রায় কিছুই করেনি।’

লোয়েনস্টাইন উল্লেখ করেন, ইসরায়েলে তার ফিলিস্তিনি বন্ধুরা কোনো বিকল্পকেই খুব একটা ভালো মনে করেন না, তবে নেতানিয়াহুর আরও চার বছরের শাসনের চেয়ে এগুলোকে তারা বেশি পছন্দ করেন।

আইজেনকটের সঙ্গে সম্ভাব্য জোট প্রসঙ্গে লোয়েনস্টাইন বলেন, ‘আমি মনে করি এটা অসম্ভব নয় যে আরব দলগুলো আইজেনকটের সঙ্গে অংশীদারিত্ব করতে পারে।’ তবে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রশ্ন হলো আইজেনকট এবং তার সহযোগীরা কি আরবদের উপস্থিতিটুকুও মেনে নেবেন?’

মূল্যবোধের মিল না থাকার কারণ দেখিয়ে আইজেনকট এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

লোয়েনস্টাইন বলেন একটি জোট গঠন করা সম্ভব হলেও ‘সেটি দীর্ঘস্থায়ী হবে বলে মনে করা কঠিন।’

খবর : আল জাজিরা